[ দেশজুড়ে ]
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের যুবক নিহত
ছবিতে মো. তানভীর আহমেদ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. তানভীর আহমেদ নামে কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন।
রোববার বিকেলে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানভীর আহমেদ কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার ছেলে। তানভীর সৌদি আরবের নভেলটি কোম্পানিতে চাকরি করতেন।
জানা যায়, তানভীরের সৌদি আরবে যাওয়ার এক বছরও হয়নি। রোববার তিনি ওমরাহ শেষে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তানভীরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়।
.png)
এ বিষয়ে এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য খুরশিদ উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ইউএনওর কাছে আবেদন করা হবে যাতে তানভীরের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!