[ দেশজুড়ে ]
ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল মানসিক প্রতিবন্ধীর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই শওকত এমরান বলেন, রাতে ফ্লাইওভার থেকে পড়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন >>> বাইক্কা বিলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
.png)
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী। হয়তো রাতে ফ্লাইওভারের ওপর রেলিংয়ে বসতে গিয়ে অথবা ঘুমিয়ে পড়ার কারণে সেখান থেকে পড়ে যান তিনি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!