ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২৭ ডিসেম্বর ২০২২
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা আব্দুল মজিদ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ আব্দুল মজিদ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫। সোমবার রাতে হ্নীলা ইউপি জাদিমুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত আব্দুল মজিদ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নাগু মিয়ার ছেলে।

মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল জাদিমুরা বাজারের ঘুমতলী এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশী করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রির উদ্দেশে রেখেছিলেন। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!