ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ২৯ ডিসেম্বর ২০২২
৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার মধ্য রাত পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মধ্যরাত পৌনে ২টার সময় পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। সেই কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত থেকে নদীপথে কুয়াশা বাড়তে থাকে। তবে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরো বেড়ে যায়। এতে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এছাড়া কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে কোনো ফেরি ছাড়েনি। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে এ রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

নদীতে কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় এবং নদী পথ পারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!