ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮, ২৯ ডিসেম্বর ২০২২
পদ্মায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে রিফাত ও মুরসালিন নামে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউপির গোলবাড়ি এলাকায় পদ্মা নদী থেকে স্থানীয়রা তাদের মরদের উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। দৌলতপুর থানার ওসি  মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত রিফাত গোলাবাড়ি এলাকার রিপন আলীর ছেলে ও মুরসালিন একই এলাকার মজিবুর রহমানের ছেলে। 

Advertisement

জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে খোঁজ করে পাওয়া যাচ্ছিলো না। রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। ডিঙ্গি নৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে ডুবে মারা যায় বলে ধারণা ধারণা করছেন স্থানীয়রা।

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু বলেন, নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাদের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!