ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নগ্ন ছবি পাঠিয়ে উত্ত্যক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২৯ ডিসেম্বর ২০২২
নগ্ন ছবি পাঠিয়ে উত্ত্যক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গ্রেফতার এসএম মোশাররফ হোসেন

পর্নোগ্রাফি আইনের মামলায় সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে রেউই বাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। গ্রেফতার মোশাররফ হোসেন বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকার মৃত রজব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বাঁশদহা ইউনিয়নের সাবেক চেয়াম্যান মোশরাফ হোসেন একই ইউনিয়নের এক মেয়েকে বিভিন্ন সময় কু-প্রস্তাব ও নগ্ন ছবি পাঠিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার রাত ৮টার দিকে ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে মোশাররফ হোসেনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

Advertisement

এর প্রেক্ষিতে এদিন রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি অভিযানিক দল রেউই বাজারস্থ নিজ বাসা থেকে সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনকে গ্রেফতার করে। সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!