ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তাছাড়া তিনি প্রায়ই ইনস্টাগ্রামে খোলামেলা পোশাকের ছবি প্রকাশ করতেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ৩৪ বছর বয়সী বিচারক ভিভিয়ান পোলানিয়া রুমের একটি বেডে আরামে শুয়ে আছেন। এ সময় অর্ধনগ্ন হয়ে তিনি সিগারেটের মাধ্যমে মাদক গ্রহণ করছিলেন।
.png)
স্থানীয় গণমাধ্যমে বলা হয়, জুম মিটিংয়ে মামলার শুনানি চলছিল। একপর্যায়ে প্রসিকিউটর পোলানিয়াকে বলেন, আপনার ক্যামেরা কিন্তু চালু রয়েছে। পরে তাৎক্ষণিক ক্যামেরা বন্ধ করে দেন ঐ বিচারক। যদিও শুনানি চলতে থাকে।
জানা গেছে, ২০২১ সালে গাড়ি বোমা হামলার ঘটনায় একজনের জামিন শুনানি ছিল এদিন, যা অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি। পোলানিয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা কলম্বিয়ার ন্যাশনাল কমিশন অব জুডিশিয়াল এথিক্সের কাছে জানিয়েছেন আইনজীবী ভিভিয়ান।
কমিশন এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, পোলানিয়ার বিরুদ্ধে বরখাস্তের আদেশ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তবে স্থানীয় একটি রেডিওতে পোলানিয়া দাবি করেছেন, শুনানি চলাকালে তিনি শুয়ে ছিলেন। কারণ তিনি উদ্বেগে ভুগছিলেন।