ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৫, ১৬ অক্টোবর ২০২২
কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২০
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫  জন। স্থানীয় সময় শনিবার দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার প্যান-আমেরিকান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটি কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী তুমাকো থেকে উত্তর-পূর্বে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে ক্যালি শহরে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনাটি ঘটে।

দেশটির নারিনো বিভাগের ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন অ্যালবার্টল্যান্ড আগুডেলো বলেন, ‘দুর্ভাগ্যবশত, ২০ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে একটি মেয়ে (৩) ও একটি ছেলে (৮) রয়েছে।

Advertisement

ট্রাফিক ও পরিবহন পরিচালক কর্নেল অস্কার ল্যামপ্রিয়া বলেন, বাস দুর্ঘটনার পেছনে ‘ব্রেক সিস্টেমে যান্ত্রিক ত্রুটিকে’ সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন তদন্তকারীরা।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, কুয়াশাচ্ছন্ন এলাকায় রাস্তার একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। উল্টে যাওয়া গাড়িটি সোজা করতে, আহতদের সরিয়ে নিতে ও মরদের উদ্ধার করতে ৯ ঘণ্টা কাজ করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কলম্বিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!