ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খামারের বিষ্ঠার গর্তে পড়ে শিশুর করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২০, ২৯ ডিসেম্বর ২০২২
খামারের বিষ্ঠার গর্তে পড়ে শিশুর করুণ মৃত্যু
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে খামারের বিষ্ঠার গর্তে পড়ে কায়েছ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত কায়েছ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে। সে রাজারবাগ গ্রামে তার খালু অলফত আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো।

শিশুটির প্রতিবেশী মামা আতাউর রহমান জানান, বেলা ১১টার দিকে কায়েছ বাড়ির পাশেই খেলাধুলা করছিল। দুপুর হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।

Advertisement

তিনি আরো জানান, বিকেলে কায়েছকে তার খালু অলফত আলীর পোল্ট্রি খামারের বিষ্ঠার গর্তে পড়ে থাকতে দেখে। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, এ ঘটনার ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!