ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় সাড়ে তিন কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৩, ৩০ ডিসেম্বর ২০২২
গাইবান্ধায় সাড়ে তিন কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে তিন কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের সৈয়দ মকবুল আলীর জমিতে ভেকু দিয়ে মাটি খননের সময় কালো রঙের মূর্তিটি পাওয়া যায়।

শ্রমিকরা মূর্তিটি গোপনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সেটি উদ্ধার করে। এরপর তা ইউপি চেয়ারম্যানের নিকট জমা দেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে।

Advertisement

কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ বলেন, ‘স্থানীয়রা মূর্তিটি শ্রমিকদের কাছ থেকে উদ্ধার করে পরিষদে জমা দেয়। পরে পুলিশের কাছে মূর্তিটি হস্তান্তর করা হয়।’

গোবিন্দগঞ্জ উপজেলাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি বলেন, ‘সাড়ে তিন কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!