নিহত শিশু কন্যা মায়মুন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও চেযারম্যান পাড়ার বাসিন্দা দেওয়ান নজরুল ইসলাম ও তার স্ত্রী নাজমা বেগমের মেয়ে।
জানা গেছে, বাড়ির লোকজনের অগোচরে শিশু মায়মুন বাড়ির আঙ্গিনায় থাকা পুকুরে পড়ে যায়। এ সময় বাড়ির অভিভাবক দেওয়ান নজরুল ইসলাম বাজারে ছিলেন। তার স্ত্রী নাজমা বেগম বাড়িতে প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন।
.png)
স্থানীয় এক ব্যক্তি জানান, পুকুরে শিশু মায়মুন হাবুডুবু খেতে দেখে চিৎকার শুরু করলে পরিবারে লোকজন ও এলাকাবাসী ছুটে এসে শিশুটিকে পুকুর থেকে তুলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান শিশুকন্যা মায়মুনের পানিতে পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।