[ দেশজুড়ে ]
সান্তাহারে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২৩৮টি নেশা জাতীয় ইনজেকশনসহ (এ্যাম্পল) বেগম বলি (৫৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সোমবার সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে বেগম বলিকে নেশা জাতীয় ইনজেকশনসহ (এ্যাম্পল) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেগম বলি নওগাঁ জেলার আত্রায় উপজেলার সাহাগোলা এলাকার ফিরোজ হোসেন খানের স্ত্রী।
.png)
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে মাদক যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে যাত্রী বেশে থাকা বেগম বলির থেকে ২৩৮টি নেশা জাতীয় ইনজেকশনসহ (এ্যাম্পল) তাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বেগম বলিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!