ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানির নিচে মিলল ৫ কোটি টাকার মাদক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ২ জানুয়ারি ২০২৩
পানির নিচে মিলল ৫ কোটি টাকার মাদক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউপির খারাংখালী বিওপির লবণ মাঠ-সংলগ্ন ৫ নম্বর স্লুইস গেট এলাকায় পানির নিচে পিলারের সঙ্গে লুকানো অবস্থায় মাদকের চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক কারবারিদের শনাক্ত করতে চলমান রয়েছে গোয়েন্দা কার্যক্রম।

Advertisement

তিনি আরো বলেন, উদ্ধারকৃত মাদক বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে। আইনী কার্যক্রম শেষে মাদকগুলো ধ্বংস করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!