ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেজাল্ট খারাপ করায় ফাঁস নিল মাহফুজা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ২ জানুয়ারি ২০২৩
রেজাল্ট খারাপ করায় ফাঁস নিল মাহফুজা
ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দায় পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মাহফুজা আক্তার (১৫) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

মৃত মাহফুজা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামের মুরাদ কাজীর মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, সোমবার সকালে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মাহফুজা আত্মহত্যা করে। সে ব্রাক্ষ্মণকান্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এবার বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় সে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, মাহফুজার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে লাশ পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!