[ রাজধানী ]
নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ফারদিন: র্যাব
ছবি: সংগৃহীত
বুয়েট ছাত্র ফারদিন নূর পরশকে হত্যা করা হয়নি। তিনি ডেমরার সুলতানা কামাল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, ফারদিনের লাশ উদ্ধারের পর করা মামলার তদন্ত চলছে। মৃত্যু সংক্রান্ত অন্য কোনো সূত্র বা আলামত পাওয়া গেলে তা বিবেচনায় নিয়ে মামলার তদন্ত কার্যক্রম চালানো হবে।
.png)
র্যাবের দাবি, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ফুটপ্রিন্টসহ অন্য সব আলামত বিবেচনায় নিয়ে তদন্তে এমনটিই বেরিয়ে এসেছে।
বিস্তারিত আসছে...
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
র্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!