তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজের দিন রাত সোয়া ২টার দিকে পরশকে যাত্রাবাড়ী মোড়ে লেগুনা স্ট্যান্ডে দেখা গেছে। এ সময় তিনি সাদা গেঞ্জি পরা এক ব্যক্তির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এক পর্যায়ে ওই ব্যক্তি পরশকে নিয়ে লেগুনায় ওঠেন। তখন লেগুনায় আগে থেকে আরো চারজন ছিলেন। পরে লেগুনাটি সুলতানা কামাল সেতু হয়ে সামনের দিকে চলে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রশ্ন উঠেছে, রাত আড়াইটায় চনপাড়া বস্তিতে ফারদিন এলো কিভাবে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মামলার বাদী কাজী নূর উদ্দিন রানার সঙ্গে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা যোগাযোগ অব্যাহত রেখেছেন। পরশ সম্পর্কে জানতে তাঁকে ডিবিতে ডেকে কথা বলেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।
.png)