ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৫০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ২ জানুয়ারি ২০২৩
চাঁদপুরে ৫০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে ৫০ কেজি গাঁজাসহ শুভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে শাহরাস্তি উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভ পিরোজপুরের কাউখালী উপজেলার বাসুরী মোল্লা বাড়ির আলমগীর হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় বসায় পুলিশ। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে কারটি না থামিয়ে দ্রুতবেগে চলে যায়। পুলিশ পেছন থেকে ধাওয়া করে পৌরসভার কালিয়াপাড়া বাজার এলাকায় গাড়িটিকে থামাতে সক্ষম হয়। এ সময় গাড়িটিতে রাখা ৫০ কেজি গাঁজাসহ শুভকে গ্রেফতার করা হয়।

Advertisement

শাহরাস্তি মডেল থানা ওসি মোহাম্মদ শহীদ হোসেন  বলেন, এ ঘটনায় দুপুরে এসআই নাজমুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত শুভর বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!