এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে নড়াইলের কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, বড়দিয়া ফেরিঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখা যাচ্ছে বলে সকালে আমরা খবর পাই। আমরা তাৎক্ষণিক সেখানে যাই এবং ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। পরে মরদেহটি নৌপুলিশে হস্তান্তর করা হয়েছে।
.png)