রোববার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের লাবু এবং জোকারচর গ্রামের খানজে শেখ।
কালিয়া থানার ওসি শেখ তাসমিম আলম জানান, রোববার দুপুরে নৌকাডুবিতে নিখোঁজ লাবু এবং খানজে শেখের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছেন বাহিরডাঙ্গা গ্রামের রয়েল মন্ডল ও কালিয়া গ্রামের মাহমুদ শেখ।
.png)
গত ৩০ ডিসেম্বর রাত ৮টার দিকে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা-তেলিডাঙ্গা খেয়াঘাটে ইঞ্জিন চালিত নৌকা ডুবে নাজমা বেগম এবং তার চার বছরের ছেলে নাছিমের মৃত্যু হয়। এ সময় অন্তত নয়জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।