ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭, ২৮ ডিসেম্বর ২০২২
মাটিরাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোমেনা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার সময় মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের কালাপানি মজিদ ডাক্তারের কাঁঠাল বাগানের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মোমেনা খাতুন মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের নুরু সর্দারপাড়ার মো. বেলাল হোসেনের স্ত্রী।

জানা যায়, বাবার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম যাওয়ার কথা বলে গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালের দিকে বাড়ি থেকে বের হন মোমেনা খাতুন। বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিনের মাথায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলের দিকে গরু আনতে গেলে স্থানীয়রা তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গোমতি ইউনিয়নের কালাপানি মজিদ ডাক্তারের কাঁঠাল বাগানের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। এর আগ, গত ২১ ডিসেম্বর দুপুরের দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

Advertisement

মাটিরাঙ্গা থানার এসআই একেএম হাসান মাহমুদুল কবীর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!