রোববার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, শনিবার রাতে রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকারের বাড়ি থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে মেয়ে নূরজাহানের স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। নিহত গৃহবধূ নূরজাহানের বাবার বাড়ি লালমোহনের কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা করেছেন। ঐ মামলার ভিত্তিতেই তার শাশুড়ি রানু বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)