রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামের জনৈক মনিরুজ্জামান শীতলের বাড়ির শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সাকিব এফ এম কম্পিউটারের মালিক সাকিব মিয়া, বেলা সাড়ে ১১টার দিকে সেখানে প্রস্রাব করতে গিয়ে শৌচাগারের দরজা খুলে শিশুর লাশ দেখতে পাই। পরে আশপাশের মানুষকে জানাই।
.png)
বাড়ির মালিক মনিরুজ্জামান শীতলের ছেলে শাকিল মিয়া বলেন, বাড়িটি দীর্ঘ ১৮ বছর ধরে ব্যাচেলর মেস হিসেবে পরিচালিত হয়ে আসছে। বাড়িতে মোট ২০টি রুমে ৮০জন শ্রমিক থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি কম্পিউটার দোকানি টয়লেট করতে এসে শিশুর লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়েছে। কীভাবে, কে বা কারা শিশুটিকে হত্যা করেছে, এ বিষয়ে বলতে পারব না।
শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর লাশ উদ্ধারের বিষয়ে ঘটনাস্থলে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। ঐ শিশুর নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ শৌচাগারের ভেতর রাখা হয়েছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।