নিহত রবিউল হাফেজীবাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
নিহতের স্ত্রী রাসিদা জানান, বুধবার রাতে বাসায় আসেনি রবিউল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ডিমের সরঞ্জাম বিক্রির দোকানের ভেতরে লাশ ঝুলছে।
.png)
এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে থানায় জানালে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রবিউল নিজ এলাকায় ডিম লাইল ব্যবসা পরিচালনা করতেন। এছাড়াও দীর্ঘদিন যাবত ঋণের চাপে ছিলেন।
বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, দোকানের ভেতর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্নহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।