[ দেশজুড়ে ]
সিলেটে ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটে ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে নগরীর কাজিরবাজার ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর।
জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম তালুকদার বলেন, লাশটি বস্তাবন্দি অবস্থায় সেতুর নিচে নদীর পানিতে ভাসমান অবস্থায় ছিল। স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ঐ যুবককে হত্যা করা হয়। লাশের পরিচয় ও ঘাতকদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!