[ দেশজুড়ে ]
ঝিনাইদহে নারীর লাশ উদ্ধার
ফাইল ফটো
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সোনা ভানু নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রাম থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সোনা ভানু একই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। এর আগে, রোববার রাত দেড়টার দিকে সোনা ভানু আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
ঐ নারীর ভাই জাফিরুল ইসলাম দাবি করেন, তার বোনকে হত্যা করা হয়েছে। বোনের স্বামীর সঙ্গে বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। তাকে প্রায়ই মারধর করা হতো। রাতে তাকে মেরে ঘরের আড়ায় লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
.png)
হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!