নারায়ণগঞ্জে কবিরাজের ঝুলন্ত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ ফতুল্লায় ওমর ফারুক নামে এক কবিরাজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন একটি দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ওমর ফারুক ময়মনসিংহের মুক্তাগাছা থানার মুর্শিদিয়ার কাশেম হাজীর ছেলে। ওমর ফারুক সপরিবারে ফতুল্লা মডেল থানার উত্তর চাষাড়ার টিটু মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
এ ঘটনায় মৃত ওমর ফারুকের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, ওমর ফারুক জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে একটি দোকানে কবিরাজি করতেন। তিনি কিছু মানুষের সঙ্গে নিয়মিত জুয়া খেলতেন। জুয়া খেলতে গিয়ে তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। ফলে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে দোকানের শাটার নামিয়ে আড়ার সঙ্গে লাইলনের সুতা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
.png)
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।