ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে বৃদ্ধের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ৩১ ডিসেম্বর ২০২২
কালিয়াকৈরে বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বিকেলে কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার বেলকা বিলে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

Advertisement

এ বিষয়ে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার জানান, অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!