ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমিনবাজারে ব্রিজের নিচ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ২৮ ডিসেম্বর ২০২২
আমিনবাজারে ব্রিজের নিচ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
ফাইল ফটো

ঢাকার সাভার উপজেলার আমিনবাজারে একটি ব্রিজের নিচে থেকে অজ্ঞাত এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে আমিনবাজারের ভাঙা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, স্থানীয়রা সকালে ঐ ব্রিজের নিচের জঙ্গলে অজ্ঞাত এক যুবকের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, ঐ যুবককে কে বা কারা গলা কেটে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ঢাকা লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!