ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ২০:০৪, ৩০ ডিসেম্বর ২০২২
আখাউড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার পৌর এলাকার রেলওয়ে কুমারপাড়া কলোনির কবরস্থান সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, স্থানীয়রা রেলওয়ে কুমারপাড়া কলোনির পুকুরে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঐ স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ যুবক ভবঘুরে এবং মাদকাসক্ত ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!