ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়লার স্তূপে পড়ে ছিল নবজাতকের নিথর দেহ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ৩ জানুয়ারি ২০২৩
ময়লার স্তূপে পড়ে ছিল নবজাতকের নিথর দেহ
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাজার এলাকার গরুহাটা ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান বলেন, সকালে ওই এলাকার ময়লার স্তূপে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!