ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসাইলে নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ১৩ জুলাই ২০২২
বাসাইলে নবজাতকের মরদেহ উদ্ধার
বাসাইলে নবজাতকের মরদেহ উদ্ধার- ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইলে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বিলের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

বাসাইল থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতক এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে পাঁচ থেকে সাতদিন আগে শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়। পরে লাঙ্গুলিয়া নদীর স্রোতের সঙ্গে মরদেহটি ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!