ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ৮ জুলাই ২০২২
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রুমি আক্তার উপজেলার দেওটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাবিয়া পাড়া গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঐ নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঐ উপজেলার বাবিয়া পাড়া এলাকার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমি আক্তার।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে রুমি নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রুমির ননদ আসমা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তার ভাবিকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে বাড়ির লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Advertisement

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!