[ দেশজুড়ে ]
জাফলংয়ে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
মাহিদুল ইসলাম
সিলেটের জাফলংয়ে গোসলে নেমে নিখোঁজ মাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
১৯ বছর বয়সী মাহিদুল নরসিংদীর বাগহাটা এলাকার দেলোয়ার মিঞার ছেলে। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জাফলং টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ জানান, নরসিংদী থেকে বন্ধু-বান্ধবসহ ১২ সদস্যের একটি দল নিয়ে জাফলংয়ে বেড়াতে আসেন মাহিদুল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাহিদুলসহ তিনজন গোসল করতে নামেন। এর মধ্যে দুজন উঠতে পারলেও পানিতে তলিয়ে যান মাহিদুল। পরে অনেক চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!