ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ১২ জুলাই ২০২২
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে উপজেলার হরষপুর-মুকুন্দপুরে মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মুকন্দপুর রেল স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলাম।

Advertisement

তিনি জানান, ট্রেনটি আখাউড়া রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে। পথে হরষপুর-মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়।

বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে বলেও জানান তিনি। 

এদিকে, আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম ও লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন বগি লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!