[ দেশজুড়ে ]
৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, বিকেল ৬টা থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত তেলবাহী ট্রেনটিকে উদ্ধার করে।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন-৯৫১টি বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুরের মাঝামাঝি স্থানে এসে এর ইঞ্জিন থেকে পিছনের ৬ নম্বর বগির সামনের ২টি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!