ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে কুয়াশায় যানবাহন চলাচলে বিঘ্ন 

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ৩ জানুয়ারি ২০২৩
নড়াইলে কুয়াশায় যানবাহন চলাচলে বিঘ্ন 
ছবি: সংগৃহীত

ড়াইলে প্রচণ্ড কুয়াশায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জেলার বিভিন্ন সড়কে যানবাহনে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে কম গতিতে যানবাহন চালানোর চেষ্টা করছেন চালকরা। 

জানা গেছে, কুয়াশার কারণে কালনা-নড়াইল-যশোর সড়ক, কালনা-খুলনা সড়ক, নড়াইল-ফুলতলা, নড়াইল-কালিয়া, নড়াইল-মাগুরা, নড়াইল মাইজপাড়াসহ অভ্যন্তরীণ সড়কগুলিতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

আরো পড়ুন >>> ‘জমির লোভে’ অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে বিয়ে করলো বখাটে কিশোরী
 
এ দিকে কুয়াশার পাশাপাশি জেকে বসেছে শীত। দুদিন ধরে সূর্য্যের আলো দেখা যাচ্ছে না। কুশায়া ও শীতের তীব্রতায় সকালে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা-বাড়ি থেকে বের হচ্ছে না। তবে শ্রমজীবী ও দিন মজুরদের পেটের দায়ে যথারীতি কাজে বের হতে হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!