ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের বড়শিতে উঠলো ৩৫ কেজির দুই কোরাল 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ৩ জানুয়ারি ২০২৩
জেলের বড়শিতে উঠলো ৩৫ কেজির দুই কোরাল 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে ৩৫ কেজি ওজনের দুইটি কোরাল মাছ ধরা পড়েছে এক জেলের বড়শিতে।

মঙ্গলবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জেলে আমির হোসেনের বড়শিতে মাছ দুইটি ধরা পড়ে। এর মধ্যে একটি কোরালের ওজন ১৮ কেজি এবং অন্যটির ওজন ১৭ কেজি। পরে তিনি মাছ দুইটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী নুরুল আলমের কাছে বিক্রি করে দেন।

জেলে আমির হোসেন জানান, শাহপরীর দ্বীপ জেটিতে বসে নাফ নদীতে সকালে বড়শি ফেলেন তিনি। প্রায় এক ঘণ্টা পর তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু বড়শি বেশ ভারি মনে হওয়ায় আরো একজনের সহযোগিতা নেন। পরে বড়শি টেনে তুলে দেখেন, একটি কোরাল মাছ আটকা পড়েছে। এরপর তিনি আবারো বড়শি ফেলেন। পরে আরো একটি মাছ আটকা পড়ে। সেটির ওজন প্রায় ১৮ কেজি। এ খবর ছড়িয়ে পড়লে মাছ দুইটি দেখতে স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন। ৩৫ কেজি ওজনের কোরাল মাছ দুইটি তিনি ৩০ হাজার টাকায় বিক্রি করেছেন।

Advertisement

মাছ ব্যবসায়ী নুরুল আলম জানান, পৌরসভার বাস স্টেশন মাছ বাজারে নিয়ে মাছ দুইটি প্রতি কেজি এক হাজার ২০০ টাকা দামে বিক্রি করার জন্য দাম চেয়েছিলাম। পরে এক মাছ ব্যবসায়ীর কাছে কেজি এক হাজার টাকা দামে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছি।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। বড় মাছ সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কিছু সময় এর চেয়েও বেশি ওজনের মাছ পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!