সোমবার রাতে জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকায় নিজ বসতঘরে ঘুমন্ত স্ত্রী গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টা করে স্বামী নাঈম হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার রাতে নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
.png)
ভুক্তভোগী শহরের পশ্চিম নাগড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে নদী ইসলাম। অভিযুক্ত ব্যক্তি একই অনন্দবাজার এলাকার মৃত মানিক মিয়ার ছেলে নাইম হাসান।
ভুক্তভোগী জানান, স্বামীর মোবাইলে প্রেমিকার ছবি ও পরকীয়ার বিষয়টি প্রকাশ পেলে নাঈমের সঙ্গে ঝগড়া হয় তার। ওইদিন সন্ধ্যার পর নদী ঘুমিয়ে গেলে তাকে হত্যার জন্য গলায় ছুরি চালায় নাঈম। একপর্যায়ে নদীকে মৃত ভেবে পালিয়ে যান তিনি। কিছুক্ষণ পর নদীর গোঙ্গানির শব্দ শুনে বাসার লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, নদীর গলায় ৫১টি সেলাই করা হয়েছে। বর্তমানে আশঙ্কামুক্ত ওই গৃহবধূ।
নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।