ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৪৩ কেন্দ্রের প্রতিটিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ও নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরার ভোট সরাসরি পর্যবেক্ষণ করা হবে।
গাইবান্ধা-৫ উপনির্বাচনে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির প্রার্থী এএইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান।
.png)
সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
জানা গেছে, মঙ্গলবার ১৪৫টি ভোট কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। রিটার্নিং অফিসার আব্দুল মোতালেব ও সহকারী রিটার্নিং অফিসার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন থাকবে বলে জানান আবদুল মোতালেব।
গত বছরের ১২ অক্টোবর নির্বাচনের দিন ‘ব্যাপক অনিয়মের’ কারণে নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচন স্থগিত করে এবং পরে কমিশন ৪ জানুয়ারি ভোটগ্রহণের দিন ধার্য করে।