ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪২, ২৬ ডিসেম্বর ২০২২
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১ ফেব্রুয়ারি
ছবি: ডেইলি বাংলাদেশ

সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম এ সংক্রান্ত তফসিলের প্রজ্ঞাপন জারি করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি।

Advertisement

গত বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন হারুনুর রশীদ। সেদিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!