সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা।
তিনি বলেন, গাইবান্ধার পরে যতগুলো নির্বাচন হয়েছে, কোথাও কোনো ঝামেলা হয়নি। আশা করি, এবারও হবে না। যথারীতি সিসি ক্যামেরা থাকবে। আমরা পর্যবেক্ষণ করব।
.png)
ইসি রাশিদা বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভয় পেলে চলবে না। ভয়ের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাহস নিয়ে কাজ করুন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার কমিশন সভা ডাকা হয়েছে। ঐদিন গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হতে পারে।
সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা করা হয়। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।