মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ায়। মৃত রতন রায় ঠাকুর দাস রায়ের ছেলে। তিন সন্তানের জনক ছিলেন তিনি।
জানা যায়, রতন রায়ের মেয়ে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। প্রত্যাশা রায় নামে প্রেমিকের সঙ্গে সে পালিয়ে যায়। এই খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে অভিমানে কীটনাশক পান করেন বাবা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম। তিনি বলেন, রতন রায়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।