বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি মো. ফজলুল রহমান। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ইউপির অনন্তপুর বেড়াকুটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রোজিনা বেগম উপজেলার কাশিপুর ইউপির অনন্তপুর বেড়াকুটি গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয় শাশুড়ির সঙ্গে কলহ চলছিল রোজিনার। মঙ্গলবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাতে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
.png)
ওসি মো. ফজলুল রহমান জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।