[ দেশজুড়ে ]
হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটায় গেল প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে সদরের শহরদীঘি এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বগুড়া থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। লাশের পাশ থেকে একটি ভাঙা ট্যাব মোবাইল, মানিব্যাগ ও হেডফোন পাওয়া গেছে।
এসআই আমিনুল আরো বলেন, ওই যুবক কানে হেডফোনের সংযোগ দিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। ফলে ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!