ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্রে ফিশিং ট্রলারে আগুন, ১৩ জেলে উদ্ধার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ৪ জানুয়ারি ২০২৩
সমুদ্রে ফিশিং ট্রলারে আগুন, ১৩ জেলে উদ্ধার 
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে গভীর রাতে এফবি মার্জিয়া নামের একটি মাছ ধরা ট্রলারে আগুন লেগে পুড়ে গেছে। এ সময়  ট্রলারে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কাছাকাছি থাকা একটি টলিং জাহাজের জেলেরা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক মো. মোস্তফা খলিফা। 

ঘাটে ফিরে আসা উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৮ ডিসেম্বর আলীপুর ঘাট থেকে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা করে। মঙ্গলবার গভীর রাতে মাছ শিকাররত অবস্থায় সৌর ব্যাটারির সংযোগ থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে ট্রলারে থাকা ডিজেলের সংস্পর্সে আগুন ছড়িয়ে যায়। এ সময় জেলেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যর্থ হয়ে সমুদ্রে ঝাপিয়ে পড়ে দেড় ঘণ্টা সমুদ্রে ভাসতে থাকেন। আগুনের লেলিহান শিখা দেখে দূর থেকে একটি জাহাজ এসে ভাসমান জেলেদের উদ্ধার করে। আলীপুরের মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন কাজীর মালিকানাধীন এফবি এলমা-২ ট্রলারে তুলে তাদের ঘাটে পৌঁছে দেন। বুধবার দুপুর দুইটার দিকে ১৩ জেলেসহ ট্রলারটি ঘাটে এসে পৌঁছায়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!