ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ৪ জানুয়ারি ২০২৩
রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০০ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের ২নং রেলগেট থেকে গলাচিপা পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, নারায়ণগঞ্জের ২নং রেলগেট থেকে গলাচিপা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের মালামাল রাখার কার্যক্রম পরিচালনা করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!