ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এবার প্রেমের টানে বিশ্বনাথে জার্মান তরুণী

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ৬ জানুয়ারি ২০২৩
এবার প্রেমের টানে বিশ্বনাথে জার্মান তরুণী
ছবি সংগৃহীত

এবার প্রেমের টানে সিলেটের বিশ্বনাথে এসেছেন জার্মান তরুণী। ভালোবাসার মানুষকে পেতে জার্মানি থেকে এসে প্রেমিক আব্রাহাম হাসান নাঈমের বাড়িতে উঠেছেন তিনি।

বৃহস্পতিবার মুসলিম রীতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। জার্মান তরুণী মারিয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। প্রেমিক আব্রাহাম হাসান নাঈম সিলেটের বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে।

জানা যায়, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে নাঈমের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর উভয়ের পরিবার তাদের বিয়ের সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর জার্মানি থেকে বাংলাদেশে আসেন মারিয়া। এরপর মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ বিয়ের অনুষ্ঠানে পুরো গ্রামের মানুষদের দাওয়াত করা হয়। এতে অন্তত ১০ হাজার মানুষকে আপ্যায়ন করা হয়।

নাঈমের চাচাতো ভাই আবদুল বাতিন জানান, জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন মারিয়া। এছাড়া তিনি পিএইচডি করছেন। আর নাইম পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।

জার্মান তরুণী মারিয়া জানান, তিনি প্রথমবার বাংলাদেশে এসে খুবই আপ্লুত। সবাই তাকে দেখভাল করছেন। এখানকার পরিবেশ অসাধারণ বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!