ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ভেলায় বসে ভেসে যাচ্ছি দূরে’ ফেসবুকে লিখে প্রাণ দিলেন মিনহাজুল

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ৬ জানুয়ারি ২০২৩
‘ভেলায় বসে ভেসে যাচ্ছি দূরে’ ফেসবুকে লিখে প্রাণ দিলেন মিনহাজুল
মিনহাজুল ইসলাম -ফাইল ছবি

বান্দরবান বাজারের সাঙ্গু ব্রিজের পাশের হোটেল থেকে ফেসবুকে স্ট্যাটাসের পর এক হোটেল ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্রিজের পাশের হোটেল রাহুলের কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ম্যানেজারের লাশ উদ্ধার করা হয়। 

মৃত মিনহাজুল ইসলাম (২৪) বান্দরবান বাজারের বোটঘাটার মো. নজরুল ইসলামের ছেলে এবং আবাসিক হোটেল রাহুলের ম্যানেজার ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে নিহত মিনহাজুল ইসলাম হোটেল রাহুলের ম্যানেজারের কক্ষে ছিলেন। ওইদিন রাতে ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছিলেন। 

Advertisement

প্রথমটিতে তিনি লিখেছেন- জন্মের দুই বছর পর থেকে দাদা-দাদির কাছে বড় হয়েছি। দাদি মারা গেছেন বহু বছর আগে। স্বপ্নে তেমন দেখি না। গতকাল হঠাৎ দাদিকে স্বপ্ন দেখেছি। দুজনে এক ভেলায় বসে ভেসে যাচ্ছি দূর বহু দূরে।

কিছুক্ষণ পর দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন- একটু পরই আমার জীবনের সমাপ্তি ঘটবে। যদি কোনো দিন কারও মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিয়েন। আল্লাহ হাফেজ।

পুলিশের ধারণা, ফেসবুকে দুটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর নিজ কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মিনহাজুল। পরের দিন দরজা না খোলায় সহকর্মীরা পুলিশ ও বাড়িতে খবর দেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, ফাঁস লাগানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!