[ দেশজুড়ে ]
যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নৈশ প্রহরীর
প্রতীকী ছবি
যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় মহাকাল স্কুল অ্যান্ড কলেজের নৈশ প্রহরী মাসুম সরদার নিহত হয়েছেন।
শুক্রবার সকালে অভয়নগর উপজেলার মহাকাল এলাকার ট্রাক টার্মিনালের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খালেক সরদারের ছেলে।
মহাকাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৭টার দিকে মাসুম সরদার মোটরসাইকেলযোগে ভাঙ্গাগেট থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
নওয়াপাড়া রেলওয়ের স্টেশনে দায়িত্বরত হাবিলদার আরএনডি এনামুল হক জানান, এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!