রোববার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুশনা বেগম গোলাপগঞ্জ উপজেলার বাগলা সোনাপাড়ার ছওয়াব আলীর স্ত্রী।
জানা যায়, রোববার বিকেলে ঐ নারী রেললাইনের পাশে ঘুরাঘুরি করছিলেন। একপর্যায়ে ট্রেনটি আসার কিছুক্ষণ পূর্বে তিনি একটি ব্যাগ পাশের কলোনির এক নারীর কাছে ছুড়ে মেরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে মোগলাবাজার থানা ও জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
.png)
সিলেট রেলওয়ে থানার এসআই জয়নুল আবেদিন জানান, ছুড়ে দেওয়া ঐ ব্যাগে একটি মোবাইল নম্বর পাওয়া গেছে। পরবর্তীতে ঐ নম্বরে যোগাযোগ করা হলে তার এক আত্মীয় এসে লাশ শনাক্ত করেছেন।